• বন্ধ হচ্ছে না ‘কনে দেখা আলো’
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • বন্ধ হচ্ছে না ‘কনে দেখা আলো’ ধারাবাহিক। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন কলাকুশলীরা। লীনা পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘কনে দেখা...’ দোলাচল শুরু হয়। ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার জানা গেল, ধারাবাহিকটি বন্ধ হচ্ছে না। এদিন আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে, চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে। চ্যানেল যাবতীয় শর্ত মেনে নিয়েই প্রযোজনাটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ৭ দিনের মধ্যে ফোরাম প্রদত্ত শর্তাবলীর সপক্ষে প্রমাণও জমা দেবে চ্যানেল।
  • Link to this news (বর্তমান)