এলাকাতেই পড়ে রয়েছে স্থানীয়দের আধার, উত্তপ্ত নিউটাউন
আজকাল | ২০ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বিপুল পরিমান আধার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিউটাউন শুলং গুড়ি দক্ষিণপাড়া এলাকায় একটি নালার মধ্যে থেকে উদ্ধার হয় আধার কার্ডগুলি। নিউটাউন থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে আধার কার্ডগুলি উদ্ধার করে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের দাবী রবিবার দুপুরের দিকে নালার পাড়ের ধার দিয়ে যাওয়ার সময় নালার মধ্যে বান্ডিল অবস্থায় পড়ে থাকতে দেখে। সেগুলো উদ্ধার করে রোদে শুকোতে দেওয়া হয়। শুকিয়ে গেলে দেখা যায় সেগুলো আধার কার্ড। এবং সেই আধার কার্ডগুলি স্থানীয় মানুষদের। প্রত্যেকের ঠিকানা শুলং গুড়ি দক্ষিণপাড়া এলাকার। খবর দেওয়া হয় পুলিশকে। নিউটাউন থানার ঘটনাস্থলে এসে কার্ডগুলো উদ্ধার করে নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কিভাবে এতগুলি আধার কার্ড নালার মধ্যে এল। কে ফেলে গেল সেই নিয়ে প্রশ্ন উঠছে।