• চালক নিয়ন্ত্রণ হারাতেই ২০০ ফুটের খাদে পড়ল যাত্রীবাহী বাস, আজমেরে দুর্ঘটনায় মৃত ২, আহত ৩১
    প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৬
  • রাজস্থানের আজমের জেলায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ল যাত্রীবাহী বাস। এই ঘটনায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আরও ৩১ জন যাত্রী আহত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করা শুরু হয়েছে। অনেকেই গুরুরতর আহত। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে, মনে করছে প্রশাসন।

    পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা ঘটে পুস্করের কাছে। বাসে ছিলেন ৩৩ জন যাত্রী। পাহাড়ি পথে ২০০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায় বাসটি। কোনওভাবে গাছের ঝোপে আটকে যায় সেটি। আজমের থেকে পুস্করে যাচ্ছিল বাসটি। যাত্রীরা গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। স্থানীয় পুলিশকর্তা রামচন্দ্র চৌধুরী জানান,
    সাঞ্জিসারের কিছুটা আগে নিয়ন্ত্রণ হারান চালাক। এর ফলে বাসটি খাদে গিয়ে পড়ে।

    স্থানীয় মানুষ প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা দড়ি ছুড়ে দেন বাসে ঝুলতে থাকা যাত্রীদের। ওই দড়ি ধরে অনেকে উঠে আসেন। পড়ে উদ্ধারকারী দল পৌঁছায় ঘটনাস্থলে। শেষ পর্যন্ত ২ জন মৃত ছাড়া বাকিদের নির্বিঘ্নে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের পুস্করের ররকারি হাসপাতাল পরে আজমেরের জহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
  • Link to this news (প্রতিদিন)