• যোগীরাজ্যে তরুণীকে গণধর্ষণ
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: যোগীরাজ্যে গণধর্ষণের শিকার তরুণী। সাহারানপুরের একটি মসজিদ চত্বরের কাছে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত এক মুসলিম ধর্মগুরু ও তার সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মহিলা তাঁর অসুস্থ শিশুসন্তানকে অভিযুক্ত ধর্মগুরুর কাছে নিয়ে এসেছিলেন। এরপর ওই মহিলা ও তাঁর শিশুকে মাদক মেশানো জল খাওয়ানো হয়। ওই জল খেলে দু’জনেই সুস্থ হয়ে উঠবেন আশ্বাস দেওয়া হয়েছিল। এদিকে জল খাওয়ার অল্প সময়ের মধ্যে সন্তান সহ ওই মহিলা অচৈতন্য হয়ে পড়েন। ওই অবস্থায় ধর্মগুরু ও তার সঙ্গীরা মহিলাকে মসজিদ সংলগ্ন একটি ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। শুধু তাই নয়, তারা ভিডিয়ো তুলে রাখে। পুলিশকে অভিযোগ জানালে ওই ভিডিয়ো ফাঁস করে দেওয়া হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা। এরপর নির্যাতিতা স্থানীয় থানায় যান। কিন্তু পুলিশ কোনো অভিযোগ নিতে অস্বীকার করে। উলটে বিষয়টি চেপে যাওয়ার কথা বলে। পরে নির্যাতিতা এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের দ্বারস্থ হন। তিনি প্রয়োজনীয় তদন্তের আশ্বাস দেন। অভিযুক্তদের খোঁজ চলছে। 
  • Link to this news (বর্তমান)