• ব্যাগে স্যাটেলাইট ফোন, আটক ২
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • শ্রীনগর: ব্যাগে স্যাটেলাইট ফোন নিয়ে যাচ্ছিলেন দুই মার্কিন নাগরিক। শ্রীনগর বিমানবন্দরে লাগেজের রুটিন পরীক্ষার সময় তা ধরা পড়ে। এরপরই দুই যাত্রীকে আটক করেছেন নিরাপত্তাকর্মীরা। তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক এক ব্যক্তির নাম জিওফ্রে স্কট। তিনি আমেরিকার মন্টানার বাসিন্দা। জানা গিয়েছে, ভারতে স্যাটেলাইন ফোন ব‌্যবহার করতে টেলিকমিউনিকেশন মন্ত্রকের লিখিত অনুমতি প্রয়োজন। অন্যথায় ব্যবহারকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার নিয়ম রয়েছে। স্যাটেলাইট ফোনটিও বাজেয়াপ্ত করা হয়। মূলত থুরায়া, ইরিডিয়াম ফোনের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ রয়েছে। সূত্রের খবর, ওই দুই মার্কিন নাগরিক কোনো অনুমতি পত্র দেখাতে পারেননি। প্রসঙ্গত, গত বছর মে মাসে ইরিডিয়াম স্যাটেলাইট ফোন সহ আমেরিকার এক চক্ষু বিশেষজ্ঞকে আটকানো হয়েছিল পুদুচেরি বিমানবন্দরে। 
  • Link to this news (বর্তমান)