Big Breaking: ভোটের ডিউটিতে এসে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের আত্মহত্যার চেষ্টা। সোমবার দুপুরের একটু আগে মুর্শিদাবাদের রেজিনগরে এই ঘটনা ঘটেছে।
মুর্শিবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের শক্তিপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকায় বাজারসৌ উচ্চমাধ্যমিক হাইস্কুলে কেন্দ্রীয় বাহিনীর শিবির রয়েছে। সেখানে সিআরপিএফের ১৪২ নম্বর ব্যাটেলিয়নের এক হেড কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেন। ওই জওয়ান দক্ষিণ ভারতের বাসিন্দা। মাসখানেক আগে অসম থেকে ভোট করিয়ে এসেছেন তিনি। সূত্রের খবর, সার্ভিস রাইফেল থেকে নিজেকে গুলি করেছেন তিনি। ওই গুলি তাঁর বাঁম কাঁধ এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে।
সূত্রের খবর ওই জওয়ানকে বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।