• বাঁক নিতেই পাহাড়ের গাছে ধাক্কা, ছত্তিশগড়ে ভাঙল ব্যক্তিগত বিমান, বহু মৃত্যুর শঙ্কা
    প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৬
  • সোমবার ছত্তিশগড়ের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল একটি ব্যক্তিগত বিমান। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের একটি গাছে ধাক্কা মারে বিমানটি। এর পরই ধোঁয়ায় ঢেকে যায় স্থানটি। এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা। পাহাড়ের দুর্গম অঞ্চলে উদ্ধারকাজ কঠিন হয়ে উঠছে। ফলে এখনও পর্যান্ত হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। 

    জশপুর জেলার জশপুর-নারায়ণপুর অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত জানা যায়নি ঠিক ক’জন ছিলেন পাহাড়ে ভেঙে পড়া বিমানটিতে। দুর্ঘটনার পরেই বনাঞ্চল থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরতে দেখা যায়। এখনও পর্যন্ত বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে রওনা হয়েছে উদ্ধারকারী দল।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)