ভোটার লিস্টে নাম রয়েছে অথচ আপনার কাছে ভোটার কার্ড নেই। অথবা বুথে যাওয়ার আগে ভোটার কার্ড খুঁজে পাচ্ছেন না? আপনি কি ভোট দিতে পারবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছে নির্বাচন কমিশন।
যদি ভোটার তালিকায় নাম থাকে কিন্তু হাতে ভোটার কার্ড (EPIC) না থাকে, তাহলেও আপনি ভোট দিতে পারবেন। EPIC ছাড়া ১২টি পরিচয়পত্র রয়েছে যেগুলি দেখিয়েও ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যায়।
পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। ২৩ এপ্রিল হবে প্রথম দফার ভোট, ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট।