• ভোটের কাজে ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ারদের
    আজকাল | ২১ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের কাজে ব্যবহার করা যাবে সিভিক ভলান্টিয়ারদের। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে সমস্ত ভলান্টিয়ারদের রিজার্ভ পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্যে সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনের লক্ষ্যে কমিশনের এই সিদ্ধান্ত। এর ফলে নির্বাচন চলাকালীন নানাবিধ কাজ সামলাতে সমস্যা হতে রাজ্যের পুলিশ প্রশাসনকে।

    কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকল সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ আধিকারিকদের ভোটগ্রহণের দিনের তিন দিন আগে রিজার্ভ পুলিশ লাইনে পাঠাতে হবে। রিজার্ভ পুলিশ লাইনে থাকাকালীন, সিভিক পুলিশরা নির্বাচন সংক্রান্ত বা অন্য কোনও বিষয়ে কোনও দায়িত্ব পালন করতে বা কোনও কার্যকলাপে জড়িত থাকতে পারবেন না। রিজার্ভ পুলিশ লাইনে মোতায়েন থাকাকালীন তারা অন্যান্য অ-নির্বাচন সম্পর্কিত দায়িত্ব পালন করবেন। তবে কমিশন জানিয়েছে, ওই সমস্ত কর্মীরা তাঁদের ভোটগ্রহণের দিন ইউনিফর্ম ছাড়া সাধারণ পোশাকে ভোট দিতে আসতে পারবেন।

    রাজ্য পুলিশ ডিরেক্টরেটের ২০১৮ সালের তথ্য অনুযায়ী, রাজ্যে এক লক্ষ ২০ হাজারে বেশি সিভিক ভলান্টিয়ার আছে। এই সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশরা ট্র্যাফিক নিয়ন্ত্রণ এবং স্থানীয় থানাগুলিকে সহায়তা করা-সহ বিভিন্ন দায়িত্বে নিযুক্ত আছেন, বিশেষ করে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে থাকা থানাগুলিতে।

    বিপুল পরিমাণ সিভিক ভলান্টিয়ারকে তুলে নিলে ভোটের সময় থানা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ সামলানো চাপের হতে পারে। যদিও কমিশন জানিয়েছে ভোটের কাজ ব্যাতিত অন্যান্য কাজে ব্যবহার করা যাবে তাদের। ২০১৯ লোকসভা নির্বাচনের সময়ও ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে অনেক দায়িত্ব পালিন করেছিলেন সিভিকরা। এবার কীভাবে তাদের ব্যবহার করবে পুলিশ প্রশাসন সেটাই দেখার। গ্রামীণ এলাকায় পুলিশি টহল থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ তাঁরাই সামলে থাকেন।

     
  • Link to this news (আজকাল)