• সোমবার থেকেই মদের দোকান বন্ধে ক্ষুব্ধ সুরাপ্রেমীরা
    আজকাল | ২১ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ২৩ এপ্রিল সেই বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার ভোট। কিন্তু তার চারদিন আগেই বাংলায় বন্ধ হয়ে গেল মদের দোকান। নিয়ম অনুযায়ী, ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যের যে ১৫২ আসনে ভোট, সেই সব জেলায় মঙ্গলবার সন্ধে ৬টা থেকে ভোটের দিন সন্ধে ৬টা অবধি মদের দোকান বন্ধ থাকার কথা।কিন্তু সোমবার থেকেই জেলায় জেলা বন্ধ হয়ে গিয়েছে মদের দোকান। যা নিয়ে বিপুল চাঞ্চল্য তৈরি হয়েছে। সুরাপ্রেমীরা বিরক্তি প্রকাশ করছেন এই নিয়ে। 

    কেন এত আগে বন্ধ হল মদের দোকান। এই নিয়ে অনেকেই বিরক্ত। বারসত থেকে মধ্যমগ্রাম–সব জায়গাতেই বিকেলের পর বন্ধ হয়ে গিয়েছে মদের দোকান। 

    এদিকে যে সব এলাকায় ২৯ এপ্রিল ভোট, সেখানে ২৭ এপ্রিল সন্ধে ৬টা থেকে ২৯ এপ্রিল সন্ধে ৬টা অবধি মদের দোকান বন্ধ থাকার কথা। কিন্তু এক সূত্র মারফত জানা গিয়েছে, ২০ এপ্রিল সোমবার সন্ধে ৬টা থেকে ২৩ এপ্রিল অবধি আপাতত বন্ধ থাকবে মদের দোকান। আবার ২৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল সন্ধে টা অবধি বন্ধ থাকবে মদের দোকান। এরপর ২৫ এপ্রিল সন্ধে ৬টা থেকে ২৯ এপ্রিল অবধি বন্ধ থাকবে মদের দোকান। আর ৪ এপ্রিল গণনার দিন তো বন্ধ থাকবেই। 

    এটা ঘটনা, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে কড়া নির্দেশ জারি করছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটপ্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম এই ‘ড্রাই ডে’ ঘোষণা।

    নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হবে ২৩ ও ২৯ এপ্রিল, এবং গণনা অনুষ্ঠিত হবে ৪ মে। এই সূচিকে সামনে রেখে কমিশন স্পষ্ট জানিয়েছে, প্রতিটি দফার ভোটের অন্তত ৪৮ ঘণ্টা আগে থেকে সংশ্লিষ্ট এলাকায় সম্পূর্ণভাবে মদ বিক্রি ও পরিবেশন নিষিদ্ধ থাকবে। অর্থাৎ ভোটের আগের দুই দিন থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত কোনওভাবেই মদ বিক্রি, পরিবেশন বা সরবরাহ করা যাবে না।

    এই নিষেধাজ্ঞা শুধু মদের দোকানেই সীমাবদ্ধ নয়। হোটেল, রেস্টুরেন্ট, বার, ক্লাব–সব ধরনের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানেও একই নিয়ম কার্যকর থাকবে। এমনকি যেসব জায়গায় বৈধ লাইসেন্স রয়েছে, সেখানেও নির্দিষ্ট সময়ের মধ্যে মদ পরিবেশন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)