• কেন্দ্রীয় বাহিনীর জন্য থাকছে বাইক, সিদ্ধান্ত কমিশনের
    আজকাল | ২১ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নির্বাচন কমিশনের বড়সড় সিদ্ধান্ত, ভোটে কেন্দ্রীয় বাহিনী এবার সিদ্ধান্ত নেবে সম্পূর্ণ স্বাধীন ভাবে! জানা গিয়েছে, এবার কেন্দ্রীয় বাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারবে। ভোটে গোলমাল হলে কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্ট এবিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিউআরটিটিমের সঙ্গে লাইভ ক্যামেরা ফুটেজ থাকবে।

     কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারের ভোটে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বাইক ভাড়া নেওয়া হচ্ছে। তাঁরা সব জায়গায় দ্রুত এবং সহজে পৌঁছনোর জন্য বাইক ব্যবহার করতে পারবেন। প্রায় প্রতি জেলায় সরু রাস্তা বা গলির মধ্যে বুথ রয়েছে। সেখানে গাড়ি ঢুকতে পারে না। তাই বাইকের বন্দোবস্ত। 

    এর আগে ভোটে প্রয়োজন অনুযায়ী কিছু এলাকায় বাইক ব্যবহার করা হত। এবার প্রতি জেলাতেই বাইক নেওয়া হচ্ছে। 

    তবে কোনও রাজনৈতিক নেতা বা কর্মীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে বলা হয়নি। নিয়ম অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এমন ব্যক্তিদের নির্বাচনের আগে গ্রেপ্তার করতে বলা হয়েছে। এছাড়া দাগি আসামিদেরও গ্রেপ্তার নিশ্চিত করতে বলা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটের জন্য এমন পদক্ষেপ করা হয়েছে। এই নিয়ম আগেও ছিল। অনেক ক্ষেত্রে হয়ত কার্যকর হয়নি। এবার কার্যকর করতে বলা হয়েছে। 

    কেন্দ্রীয় বাহিনী এবং ভোট কর্মীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স রাখছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স মালদহে এসে পৌঁছেছে। মঙ্গলবার গুজরাট থেকে আরও একটি আসছে। সকাল ১০টা নাগাদ পৌঁছনোর কথা। কমিশন সূত্রে খবর, সেটি কলকাতায় থাকবে। 

    এছাড়া নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের জরুরি পরিস্থিতে ব্যবহার করার জন্য চপার রাখছে কমিশন।‌‌

     
  • Link to this news (আজকাল)