• আলিপুরদুয়ারে দেবের রোড শো, অগুন্তি মানুষের ভিড়, স্তব্ধ রাজপথ
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: দলীয় প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারীর রোড শো-কে ঘিরে স্তব্ধ আলিপুরদুয়ারের রাজপথ। আজ, সোমবার তাঁর রোড শো-তে জন বিস্ফোরণ হয়। ফলে শহরের লাইফ লাইন বক্সা রোড কার্যত স্তব্ধ হয়ে যায়। এদিন শহরের প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাড থেকেই দেবের রোড শো শুরু হয়।

    প্যারেড গ্রাউন্ড থেকে রোড শো কোর্ট মোড় দিয়ে বক্সা ফিডার রোডের দিকে যায়। তার আগেই বক্সা ফিডার রোডে অগুন্তি মানুষের ভিড় চোখে পড়ে। কোর্ট মোড় থেকে রোড শো শেষ হওয়ার কথা ছিল শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বড় চৌপথিতেই। তবে ভিড়ের কারণে মহাকাল ধামে গিয়ে শেষ হয় রোড শো। কিন্তু মাত্র ৩ কিমি রাস্তার রোড শো শেষ করতে প্রায় দু’ঘন্টা সময় লেগে যায়। 
  • Link to this news (বর্তমান)