• বাংলায় গুলি নয়, গান চলে, হিমন্তের মন্তব্যে তোপ সায়নীর
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাংলায় গুলি নয়, গান চলে। ওসব উত্তরপ্রদেশের ভাষা। আজ, সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য নিয়ে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। গতকাল জলপাইগুড়িতে প্রচারে এসে হিমন্ত বিশ্বশর্মা গুলি চালানোর হুমকি দিয়েছিলেন।

    এদিন জলপাইগুড়িতে এসে তারই জবাব দিলেন সায়নী। বলেন, উনি একজন দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী। ওনাকে বলব, নিজের রাজ্য সামলান। তারপর বাংলা নিয়ে ভাববেন। উত্তরপ্রদেশের ভাষায় এখানে কথা বলবেন না। রবি ঠাকুরের বাংলায় গুলি নয়, গান চলে।
  • Link to this news (বর্তমান)