• ২৩শে কলকাতায় প্রচারে রাহুল গান্ধী
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার নির্বাচনি প্রচারে পশ্চিমবঙ্গে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিধানভবন সূত্রে খবর, ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন। সেদিনই দু’টি জনসভা করবেন লোকসভার বিরোধী দলনেতা। কলকাতার রানি রাসমণি রোড ও শ্রীরামপুরে সভা করার কথা রয়েছে রাহুল গান্ধীর। ২৯ এপ্রিল বাংলায় শেষ দফার নির্বাচন। তার আগে কলকাতায় এসে নির্বাচনি প্রচারে ঝড় তুলতে চান রাহুল। 
  • Link to this news (বর্তমান)