• ফল প্রকাশ জয়েন্ট এন্ট্রান্স মেইনের
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার (দ্বিতীয় সেশন) ফল প্রকাশিত হল সোমবার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সূত্রে খবর, এই পরীক্ষায় ১১ লক্ষ ২৩ হাজার পরীক্ষার্থী সফল হয়েছেন। তাঁরা বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বিটেক বা বিই কোর্সে ভরতির সুযোগ পাবেন। jeemain.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড বা জন্মতারিখ দিয়ে নিজেদের ফল দেখতে পারবেন। প্রথম এবং দ্বিতীয় সেশনের প্রাপ্ত স্কোর অনুযায়ী প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসতে পারবেন। সফলদের জন্য খুলে যাবে আইআইটির দরজা।
  • Link to this news (বর্তমান)