সংবাদদাতা, বারুইপুর: ‘যারা বেইজ্জত করেছে তাঁদের বিরুদ্ধে বদলা নিতে হবে।’ নির্বাচন কমিশন ও বিজেপিকে তোপ দেগে এমনই বললেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। সোমবার রাতে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে খোদারবাজার এলাকায় জনসভায় বক্তৃতা দেন ফিরহাদ। সভায় ছিলেন বিমানবাবুও। এসআইআর সহ একাধিক ইস্যুতে এদিন বিজেপিকে আক্রমণ করেন ফিরহাদ। তিনি বলেন, ‘বাংলাকে বিপদে ফেলবেন না। তৃণমূলের ভোট কাটার জন্য সিপিএম ভোটে দাঁড়িয়েছে।’ রাতে সভা হলেও প্রচুর মানুষ এদিন ভিড় জমান।