• পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে জয়নগরে উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
    এই সময় | ২১ এপ্রিল ২০২৬
  • সিপিআইএম প্রার্থীর নির্বাচনী প্রচারের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে জয়নগরে ছড়াল উত্তেজনা। শুধু পোস্টার ছেঁড়াই নয়, প্রার্থীর বিষয়ে আপত্তিকর ভাষায় বার্তা লেখারও অভিযোগ। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের তির। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। জয়নগর এক নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর অঞ্চলের গাজীপাড়া এলাকার ঘটনা। জয়নগর বিধানসভা কেন্দ্রের আইএসএফ সমর্থিত বামফ্রন্ট প্রার্থী অপূর্ব প্রামাণিকের পোস্টার ছেঁড়ার অভিযোগ।

    তামিলনাড়ুতে ভোটের আগে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। তামিলনাড়ুর ইরোড জেলায় নাকা তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার ৮৯.৮৩ লক্ষ টাকা। গ্রেপ্তার এক ব্যক্তি।

    জম্মু-কাশ্মীরে যাত্রিবাহী বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১। ওই ঘটনায় ২৯ যাত্রী গুরুতর জখম হয়েছেন। সোমবার সকালে উধমপুর জেলার রামনগর-উধমপুর হাইওয়েতে কাগোর্ট গ্রামের কাছে খাদে উল্টে যায় ওই যাত্রিবাহী বাস। বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন। জখম যাত্রীদের উধমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃত যাত্রীদের নিকট আত্মীয়দের মাথা পিছু ২ লক্ষ টাকা এবং জখম যাত্রীদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করার আশ্বাস দিয়েছেন।

  • Link to this news (এই সময়)