• সল্টলেকের আনন্দলোক হাসপাতালে ভয়াবহ আগুন
    আজকাল | ২১ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে ভয়াবহ আগুন। জানা গিয়েছে, হাসপাতালের দোতলায় আগুন লেগেছে। ইতিমধ্যেই, রোগীদের বের করে আনার প্রক্রিয়া চলছে।

    আচমকাই হাসপাতালের দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। জানা গিয়েছে, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

    ইতিমধ্যেই, হাসপাতালে ভিতরে পৌঁছেছেন দমকলকর্মীরা। আগুন নেভানোর পাশাপাশি রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। কী থেকে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। তবে রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

    ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা তাও খুঁজে দেখছেন দমকল কর্মীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভেনি। এখনও পর্যন্ত হাসপাতালের দোতলার জানলা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে।

    (বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
  • Link to this news (আজকাল)