বিগ বস এর প্রতিযোগী হিসাবে দেখা যাবে সায়ন চক্রবর্তীকে?
আজকাল | ২১ এপ্রিল ২০২৬
বিগ বস আসতে চলেছে বাংলায়৷ হিন্দি বিগ বসের আদলে তৈরি একটি জনপ্রিয় বাংলা রিয়েলিটি শো। সূত্রের খবর সৌরভ গাঙ্গুলি থাকবেন এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে। এর আগে মিঠুন চক্রবর্তী এবং জিৎ সঞ্চালনা করেছিলেন৷
বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা একটি বাড়িতে ক্যামেরার নজরবন্দি হয়ে থাকেন এবং জনপ্রিয়তার ভিত্তিতে বিজয়ী নির্ধারিত হয়। প্রতিযোগিতা চলাকালীন তাঁদের বেশ কিছু কাজ করতেও হয়।
এই বারের বিগ বস-এ প্রতিযোগী হিসাবে থাকতে পারেন, সায়ন চক্রবর্তী। স্টার্টআপ ব্যবসায় সফল হওয়ার টিপস নিয়ে সায়নের লেখা বই আছে৷ মাত্র আড়াই হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে সাফল্যের শিখরে ওঠা, সায়নের জীবনের এই গল্পে অনুপ্রাণিত হয়ে
রতন টাটা সায়ন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন৷ সেই সায়ন চক্রবর্তীই এবার থাকতে পারেন বিগ বস এর প্রতিযোগী হিসাবে।
শোনা গিয়েছে থাকতে পারেন দেবশ্রী রায়।
২০১৩ সালে সিজন ১-এর বিজয়ী ছিলেন গায়ক অনীক ধর এবং রানার-আপ ছিলেন রুদ্রনীল ঘোষ।