• আজ থেকেই বাইক চলাচলে লাগাম কমিশনের, নজিরবিহীন নির্দেশ ইসির
    এই সময় | ২১ এপ্রিল ২০২৬
  • ভোটের দু’দিন আগে এবং ভোটের দিন মোটর বাইক ব্যবহার নিয়ে বিধিনিষেধ আরোপ কমিশনের। যে হেতু প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। ফলে একাধিক জেলায় মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই এই নিষেধাজ্ঞা বলবৎ হয়ে গিয়েছে।

    কী কী করা যাবে না:

    ১. ভোটের দু’দিন আগে থেকে ভোটের দিন: কোনও মোটর বাইক Rally করা যাবে না।

    ২. ভোটের দু’দিন আগে থেকে ভোটের দিন: সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটর বাইক চালানো যাবে না। তবে কোনও ইমার্জেন্সি পরিস্থিতি যেমন মেডিক্যাল ইমার্জেন্সি বা পারিবারিক কোনও অনুষ্ঠানের ক্ষেত্রে নিয়ম শিথিল থাকছে।

    ৩. ভোটের দু’দিন আগে থেকে ভোটের দিন: সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মোটর সাইকেলের পিছনে আরোহী নয়। তবে মেডিক্যাল ইমার্জেন্সি, পারিবারিক অনুষ্ঠান বা স্কুল বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া বা স্কুল থেকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়মে শিথিলতা থাকবে।

    ৪. ভোটের দিন: পরিবারের কাউকে বাইকে নিয়ে ভোট দিতে যাওয়া যাবে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। মেডিক্যাল ইমার্জেন্সি, পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রেও আরোহী নেওয়া যাবে বাইকে। তবে এর বাইরে অন্য কোনও কারণে বাইকে যাতায়াত করা যাবে না।

    সাধারণত ভোটের ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় কমিশন। এ বার প্রথম দফা ভোটের ৯৬ ঘণ্টা আগে থেকেই মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফা ভোটের ৮ দিন আগে থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে। অর্থাৎ ২৯ এপ্রিল যেখানে ভোট, সেখানেও সোমবার, ২০ এপ্রিল থেকেই মদের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। এই নিয়ে আলোচনা যখন তুঙ্গে, সেই সময়ে সামনে এল মোটর বাইক নিয়ে নির্দেশিকা।

  • Link to this news (এই সময়)