• অধিকারী পরিবারকে কীভাবে সরাসরি টার্গেট করলেন মমতা? অভিষেককেই দিলেন মেদিনীপুরের দায়িত্ব
    আজ তক | ২১ এপ্রিল ২০২৬
  • হলদিয়া বিধানসভার প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে মঙ্গলবার সুতাহাটার সভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই একাধিকবার শুভেন্দু অধিকারী ও অধিকারী পরিবারকে সরাসরি নাম না নিয়েও নিশানা করেন মমতা। এদিনও নন্দীগ্রামে লোডশেডিং প্রসঙ্গ তোলেন মমতা। সভার শুরুতেই বলেন,  'তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছো। তোমাদের বিজেপি সরকারের বিরুদ্ধে আমি চার্জশিট দিচ্ছি। কত টাকা হলদিয়া থেকে যায়, এটার একটা তদন্ত হোক। তৃণমূলের লোকেরা শুধু গ্রেফতার হবে? আগের বারও নন্দীগ্রামে এ ভাবে লুট করেছ! রাতের বেলায় জেতার পরেও লোডশেডিং করে ইভিএম মেশিন লুট করেছ। কাউন্টিং লুট করেছ। যাদের বসিয়েছিলে, তাদের আমি চিনি। কেউ যদি আপনাদের সঙ্গে দুষ্টুমি করে, তাদের নাম-ঠিকানা, ফোন নম্বর আর ছবি তুলে রাখবেন।'

    অধিকারী পরিবারকেও আক্রমণ
    মমতা বলেন, ‘আমি এদের আজ নয়। দীর্ঘদিন ধরে চিনি। আগে কংগ্রেস করত। তার আগে তিন-চার বার করে হেরেছে। আমি অনেক দিয়েছি এই পরিবারকে। আর পারব না দিতে। এখনও বিজেপির সাহায্যে দুধে ভাতে আছে। হাজার হাজার কোটি টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রেখেছে। কত টাকা ঠিক নেই। সব চেয়ে বড় গদ্দার, দুর্নীতিবাজ, স্বৈরাচারী, অত্যাচারী, ভোটকাটারি এই বিজেপি সরকার।’

    অভিষেককে নিয়ে ঘোষণা
    এদিন তৃণমূলনেত্রী আরও বলেন, 'আমি তো গাড়িতে লাল আলো, নীল আলো লাগাই না। পোঁ পোঁ বাজাই না। কারণ, আমি সাধারণ মানুষের মতো থাকতে চাই। তোমাদের এত অহঙ্কার, এক ভাই MP। তুমি MLA। আর এক ভাই MLA। পুরো পরিবারটাকে ঢেলে দিয়েছ। আমাদের পরিবারের এমএলএ ইলেকশনে আমি ছাড়া কেউ দাঁড়ায়নি। অভিষেককে রোজ গালাগালি দেয়। অভিষেককে লড়তে পারো না, আর আমাকে লড়বে! আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে। আমি বলে গেলাম। আমি তো থাকবই।'
  • Link to this news (আজ তক)