• উত্তরবঙ্গবাসীদের প্রতি অমিত শাহের প্রতিশ্রুতি
    দৈনিক স্টেটসম্যান | ২১ এপ্রিল ২০২৬
  • উত্তরবঙ্গ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজেপি সরকার গঠিত হলে উত্তরবঙ্গে একটি পৃথক এমস তৈরি হবে। ৫০০ শয্যার ক্যানসার হাসপাতাল তৈরি করব উত্তরবঙ্গে। আইআইটি, আইআইএম তৈরি করব উত্তরবঙ্গে। গোর্খা তরুণদের জন্য ক্রীড়া বিশ্ববিদ্যালয়ও তৈরি করব উত্তরবঙ্গে। একটি আদিবাসী বিশ্ববিদ্যালয়ও তৈরি হবে। দার্জিলিংকে আমরা ভারতের ইকো অ্যাডভেঞ্চার এবং হেরিটেজ টুরিজ়মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে তুলব। আমরা উত্তরবঙ্গ থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে তাড়াব। উত্তরবঙ্গে চারটি নতুন শিল্পশহর তৈরি করব আমরা। সকল সরকারি কর্মীকে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশনের সুবিধা দেব। চা বাগানে স্কুল তৈরি করব। চা বাগানের শ্রমিকদের নিজেদের জমির মালিক করা হবে, জমির পাট্টা দেওয়া হবে। দু’বছরের মধ্যে চা বাগানের শ্রমিকদের মজুরি ৫০০ টাকার চেয়ে বেশি করে দেব।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)