আজকল ওয়েবডেস্ক: বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলেন চাঁচলের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। তিনি নিজের সামাজিক মাধ্যমে লেখেন, ৪৫ নম্বর চাঁচল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রতন দাসের ভাইকে আজ সকালে বরোই গ্রাম পঞ্চায়েতের কুশিদা এলাকা থেকে সিএপিএফ এবং এসএসটি-র যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ বেহিসাবি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অভ্যন্তরীণ সূত্রে আরও জানা গেছে যে, উত্তর মালদার বিজেপি সাংসদ রতন দাসের ভাইকে মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন। আশা করা যায়, প্রশাসন এই ধরনের বাহ্যিক চাপের কাছে নতি স্বীকার করবে না। যে কেউ এই পোস্টের সত্যতা যাচাই করে দেখতে পারেন। এটি শতভাগ খাঁটি তথ্য।