• "কোনও দিন বাম সরকার আসবে, গাড়ি কারখানা হবে", টাটাদের NANO নিয়ে প্রচার সারলেন রায়গঞ্জের বাম প্রার্থী
    আজ তক | ২২ এপ্রিল ২০২৬
  • ভোটের আগে শাসকদল তৃণমূল কংগ্রেসের 'শিল্প বিরোধী' নীতি তুলে ধরার জন্য গত একমাস ধরে এক অভিনব কৌশল নিয়ে প্রচার সারলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জীবনানন্দ সিংহ। 

    নিজের ব্যক্তিগত টাটা ন্যানো গাড়িটিকেই প্রচারের হাতিয়ারে পরিণত করেছেন তিনি। তাঁর দাবি, এই সরকারের 'শিল্প বিরোধী' নীতি তুলে ধরার জন্যই এই কাজ করেছেন।

    তিনি জানান, "আমি ২০১২ সালে এই ন্যানো গাড়িটি কিনেছিলাম। এখন শুধু প্রচার ছাড়াও, এই গাড়িটি আমি চালাই। আশা রাখি, আবার কোনওদিন বামেরা ক্ষমতায় আসবে। ফের রাজ্যে গাড়ি কারখানা সহ অন্যান্য কারখানা গড়ে উঠবে। "

    জীবনানন্দ সিংহ বলেন, “ন্যানো গাড়িটি একটি আবেগ। আমি সেই আবেগটিই জনগণের সামনে তুলে ধরছি। ন্যানো কারখানাটি যদি বাংলায় থাকত, তবে এটি উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারত। আমরা শিল্পগুলোকে ফিরিয়ে আনতে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই।”

    উল্লেখ্য, প্রায় ২৫ বছর পর সিপিএম ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজেদের ঐতিহ্যবাহী হাতুড়ি-কাস্তে-তারা প্রতীক নিয়ে রায়গঞ্জে ভোটের ময়দানে নেমেছে। বাম প্রার্থীর দাবি, এবছর কংগ্রেসের সঙ্গে জোট না বাঁধায় পুরনো বাম সমর্থকেরা ফের একবার লাল পার্টিতে ভরসা করতে পারেন। 

     
  • Link to this news (আজ তক)