• ভোটের কারণে রাজ্যে টানা বন্ধ মদের দোকান, কোন কোন দিন খোলা থাকছে?
    আজ তক | ২২ এপ্রিল ২০২৬
  • নির্বাচনের মধ্যে বেনজির সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনের ৪৮ ঘণ্টার প্রোটোকল ছাপিয়ে এক্সসাইজ কমিশনারের নির্দেশে আচমকাই ভোট শুরুর ৯৬ ঘণ্টা আগে রাজ্যের সর্বত্র মদের দোকান বন্ধ করে দেওয়া হল। এবারের নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। অথচ ২০ এপ্রিল থেকেই রাজ্যের সর্বত্র ঝাঁপ পড়ে গিয়েছে মদের দোকানের। যার জেরে সুরাপ্রেমীদের মাথায় হাত পড়েছে। সকলেরই প্রশ্ন, টানা বন্ধের মধ্যে কবে খোলা পাওয়া যাবে এফএল শপগুলি। 

    কবে কবে বন্ধ মদের দোকান? 
    প্রথম দফা নির্বাচনের আগেই, ২০ এপ্রিল থেকে সব মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ২১ এপ্রিল, ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল গোটা রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। এর আগে শুধুমাত্র যেখানে যেখানে নির্বাচন, সেখানকার মদের দোকান ৪৮ ঘণ্টা আগে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হত। তবে এবার, গোটা রাজ্যের সমস্ত মদের দোকান ও রেস্তোরাঁর ওপরেই লাগু হয়েছে এই বিধিনিষেধ। আবার ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে গোটা রাজ্যের মদের দোকান বন্ধ হয়ে যাবে। বন্ধ থাকবে ৬ এপ্রিল, ২৭ এপ্রিল,  ২৮ এপ্রিল ও ২৯ এপ্রিল সারাদিনের জন্য। ফের কাউন্টিংয়ের দিন, অর্থাৎ ৪ মে পূর্ণদিবসের জন্য বন্ধ থাকবে মদের দোকান। 

    কবে খোলা থাকবে মদের দোকান?
    শুধুমাত্র ২৪ এপ্রিল, শুক্রবার গোটা রাজ্যে সারাদিন খোলা থাকবে মদের দোকান। ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে দোকান। তবে ৩০ এপ্রিল থেকে ৩ মে-এর মধ্যে মদের দোকান খোলা থাকবে না বন্ধ, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা নেই। ৪ মে, রেজাল্টের জন্য পূর্ণ দিবস ঝাঁপ বন্ধ থাকবে দোকানগুলির। 

    রেস্তোরাঁ, পাব, বারে কী নিয়ম?
    যে সমস্ত রেস্তোরাঁগুলিতে খাবারের সঙ্গে সঙ্গে মদও পরিবেশন করা হয়, সেখানেও উল্লিখিত তারিখগুলির জন্য বন্ধ থাকছে মদ। স্বাভাবিক ভাবেই পাব এবং বারেও মদ পরিবেশন বন্ধ থাকছে। কোথাও যেন কোনও ভাবে মদ কেনাবেচা না নয়, তার জন্য কড়া কমিশন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে আগে এই ধরনের পদক্ষেপ নজিরবিহীন। 

     
  • Link to this news (আজ তক)