• দিল্লিতে সন্ত্রাসবাদী হামলার ছক, ধৃত ২
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: জাতীয় রাজধানী অঞ্চলে সন্ত্রাসবাদী হামলার ছক ফাঁস করল দিল্লি পুলিশের বিশেষ সেল। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ২১ বছরের রাজবীর ও ১৯ বছরের বিবেক বানজারা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃতরা পাকিস্তানের গ্যাংস্টার শেহজাদ ভাট্টি ও আইএসআইয়ের হয়ে কাজ করত। দিল্লি ও এনসিআর এলাকায় তারা গুলি ও গ্রেনেড হামলা এবং একাধিক খুনের ছক কষেছিল বলে পুলিশ জানিয়েছে। ১৬ এপ্রিল গোয়ালিয়রের দাবরা এলাকা থেকে বিবেককে ও ১৮ এপ্রিল দিল্লির সরাই কেলে খান এলাকা থেকে রাজবীরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে। এদিকে, দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে গুজরাতের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড। ধৃতদের নাম ইরফান কালেখান পাঠান ও মুরশিদ জাহিদ আখতার শেখ। 
  • Link to this news (বর্তমান)