• সেঙ্গারকে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: উন্নাও ধর্ষণ কাণ্ডে কুলদীপ সেঙ্গারের মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। সম্প্রতি নির্যাতিতা প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপের ফাঁসি চেয়ে আবেদন করেছিলেন। আদালত জানায়, ২০২০ সালের ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে দীর্ঘদিন দেরি হয়েছে। এই দেরির সঠিক ও গ্রহণযোগ্য কারণ দেখাতে পারেননি আবেদনকারী। তাই আদালত আবেদন গ্রহণ করেনি। আদালত বলে, নির্যাতিতা আগে থেকেই মামলার বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। রায় সম্পর্কেও তিনি জানতেন। তা সত্ত্বেও সময়মতো আপিল করা হয়নি। এত দেরিতে মামলা পুনরায় শুরু হলে অভিযুক্তদের অধিকারও ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • Link to this news (বর্তমান)