• মদ পাচারের ছক বানচাল! দৌলতাবাদে পাকড়াও তৃণমূল নেতার গাড়ি
    এই সময় | ২২ এপ্রিল ২০২৬
  • বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের ৯৬ ঘণ্টা আগেই বন্ধ করা হয়েছে সমস্ত মদের কাউন্টার। ঠিক তখনই মুর্শিদাবাদে বড়সড় সাফল্য পেল পুলিশ ও আবগারি দপ্তর। মঙ্গলবার রাতে দৌলতাবাদ থানা এলাকায় পিছু ধাওয়া করে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ মদ। আটক একটি গাড়ি। বাজেয়াপ্ত হওয়া মদের পেটিগুলি তৃণমূল কংগ্রেসের পতাকা ও ফেস্টুন দিয়ে ঢাকা ছিল বলে অভিযোগ উঠেছে।

    আগামিকাল প্রথম দফা নির্বাচনে সকাল ৬টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত নিজের বিধানসভা এলাকা থেকে বেরোতে পারবেন না কোনও প্রার্থীই এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। ভোট চলাকালীন নিজের বিধানসভা এলাকাতেই থাকতে হবে সব প্রার্থীকে এবং কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা বা গণ্ডগোলের মধ্যে জড়ানো যাবে না। নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ হয় এবং গণতান্ত্রিক ভাবে মানুষ তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে প্রত্যেক প্রার্থীকে এমনটাই খবর, নির্বাচন কমিশন সূত্রে।

    নির্বাচনী প্রচার কর্মসূচি সেরে ফেরার পথে উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার গাড়িতে তল্লাশি চালাল পুলিশ। বনগাঁ শহরের চাকদা রোডের উপরে বিজেপি প্রার্থীর গাড়ি দাঁড় করিয়ে রুটিন তল্লাশি চালায় পুলিশ ও কমিশনে

    ভোটের আগেই রাস্তা ও নিকাশী ব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে রাজপুর সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বাঘেরখোল হাটখোলা এলাকায় একটি রাস্তা কার্যত অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয়রা।

  • Link to this news (এই সময়)