• কবি শ্রীজাত ব্যানার্জিকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের
    আজকাল | ২২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কবি শ্রীজাত ব্যানার্জির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ভোটের আগেই তাঁকে গ্রেপ্তার করার নির্দেশ দিল আদালত। পুরনো একটি মামলায় এই গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে শ্রীজাতকে গ্রেপ্তারের এই নির্দেশে ইতিমধ্যেই চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটবঙ্গে এই ঘটনা নজিরবিহীন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শাসকদল তৃণমূল৷ পাশাপাশি নিন্দায় সরব হয়েছেন সাহিত্যিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই।
  • Link to this news (আজকাল)