• রাহুল গান্ধী সভার অনুমতি পেলেন না, অভিষেকের কর্মসূচির জন্য? কংগ্রেস বলছে, 'টার্গেট করা হচ্ছে'
    আজ তক | ২২ এপ্রিল ২০২৬
  • প্রথম দফার ভোটের দিন কলকাতা ও শহরতলিতে রাহুল গান্ধীর নির্বাচনী প্রচার ঘিরে ধন্দ। কারণ, শ্রীরামপুর ও কলকাতায় রাহুল গান্ধীর সভার অনুমতি দিল না প্রশাসন। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হাত শিবির।

    এই প্রসঙ্গে তিনি জানান, "নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দু’টি কর্মসূচি বা জনসভার মধ্যে অন্তত ২৫০ মিটার দূরত্ব থাকা উচিত। আমার ভুল না হলে, আমাদের সভার দূরত্ব তার থেকেও বেশি ছিল। তবুও আমাদের অনুমতি দেওয়া হয়নি।" বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "যেভাবে প্রশাসন আমাদের বিরুদ্ধে কাজ করছে, যেভাবে আমাদের টার্গেট করা হচ্ছে, তা খুব শিগগিরই সকলের সামনে চলে আসবে। মানুষ নিজেরাই দেখবে এবং বিচার করবে।"

     
  • Link to this news (আজ তক)