• কেন বন্ধ মদের দোকান? অবাক হলেন সিইও মনোজ
    আজকাল | ২২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে হঠাৎ রাজ্য জুড়ে বন্ধ হয়ে গিয়েছে মদের দোকান এবং‌ পানশালা। রাজ্যের আবগারি দফতরের নির্দেশে সোমবার থেকেই কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই মদের দোকান বন্ধ থাকছে। সরকারি সূত্রে জানা গিয়েছিল বিধানসভা ভোটের কারণেই এই সিদ্ধান্ত। কিন্তু মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল জানালেন নির্বাচন কমিশনের তরফে এমন কোনও নির্দেশই জারি করা হয়নি! 

    পাশাপাশি নির্বাচন কমিশন আরও একটি বিষয়ে স্পষ্ট করেন, যে সমস্ত কেন্দ্রে প্রথম দফায় ভোট রয়েছে সেই সমস্ত কেন্দ্রে ৪৮ ঘন্টা আগে মদের দোকান বন্ধ রাখা হবে। অর্থাৎ প্রথম দফায় উত্তরবঙ্গ সহ ১৫২ টি বিধানসভায় নির্বাচন তাই সেই সংলগ্ন মদের দোকানগুলি বন্ধ থাকবে কিন্তু অন্য জায়গায় নয়। 

     আর সেই নির্দেশিকা নির্বাচন কমিশনের বাইরে সারা রাজ্যে মদের দোকান বন্ধ থাকা নিয়ে যথেষ্ট বিস্ময় প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল এই বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, "নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী যে সকল ভোট কেন্দ্রে প্রথম দফায় ভোট রয়েছে সেখানে ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ থাকবে।। কিন্তু সারা রাজ্যে কেন মদের দোকান বন্ধ রাখা হয়েছে চারদিন আগে থেকে তা তো আমার জানা নেই। এ তো অবাক করার মত ঘটনা। আমরা অবশ্যই কথা বলব পুলিশ এবং আফগারী দপ্তরের সাথে। কেন তারা এরকম ধরনের ব্যবস্থা নিল। আলোচনার মধ্যে দিয়ে বিষয়টা স্পষ্ট হবে।"

     
  • Link to this news (আজকাল)