• আত্মীয়দের বাড়িতে রাখা যাবে না, নজিরবিহীন নির্দেশ
    আজকাল | ২২ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আত্মীয়দের বাড়িতে রাখা যাবে না ভোটের আগে। নজিরবিহীন নির্দেশিকা কমিশনের। ভোটের ৪৮ ঘণ্টা আগে সকলকেই নিজের বাড়িতে ফিরে যেতে হবে। এই নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাত পোহালেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগে নজিরবিহীন এই নির্দেশের জেরে উঠছে নানা প্রশ্ন।

    কমিশনের নতুন নির্দেশ অনুসারে ভোট চলাকালীন রাজ্যের বহুতল আবাসনগুলিতে শুধুমাত্র সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটাররাই থাকতে পারবেন। কোনও বহিরাগত, এমনকী আত্মীয়-স্বজনরাও থাকতে পারবে না।

    প্রশাসন সূত্রে জানানো হয়েছে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশিকা অনুসারে বহু আবাসনে এবং পোলিং বুথ রয়েছে। তাই ভোটের সময় বহিরাগতদের উপস্থিতি আটকাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র ওই বিধানসভা কেন্দ্রের নথিভুক্ত ভোটাররাই সেখানে থাকতে পারবেন বলেই জানা গিয়েছে।

    তবে এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বহুতল আবাসনের বাসিন্দাদের মতে, সুষ্ঠু ভোট হতে এমন পদক্ষেপ সঠিক। তবে আরেক দল মনে করছেন, ভোটের নামে অযথা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। 

     
  • Link to this news (আজকাল)