• তৃণমূলের ৮০০ নেতা-কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা, কমিশনের তালিকায় স্থগিতাদেশ হাইকোর্টের
    এই সময় | ২২ এপ্রিল ২০২৬
  • রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৮০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হতে পারে— এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। বুধবার সেই মামলার শুনানিতে তৃণমূলের নেতাকর্মীকে গ্রেপ্তারের ব্যাপারে নির্বাচন কমিশনের তালিকায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের।

    উল্লেখ্য, গোটা রাজ্য থেকে ৮০০ দলীয় নেতা এবং কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা করে সোমবার সকালেই কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল কংগ্রেস। জেলা ধরে ধরে নাম উল্লেখ করে আদালতের কাছে তালিকা জমা দেওয়া হয়। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ কমিশনের এই সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ দেয়। 

    বিষয়টি নিয়ে এ দিনই কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। কমিশনের সঙ্গে বৈঠকের পরে এ দিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার জানান, শুধুমাত্র মৌখিক নির্দেশের ভিত্তিতে প্রায় ৫০০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে হয়েছে। এই ঘটনা ফৌজিদারি কার্যবিধি ও নির্বাচনী আদর্শবিধি লঙ্ঘন করেছে। কমিশনের যে আধিকারিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ভাবে আদালতে মোকাবিলা করা হবে।

  • Link to this news (এই সময়)