• ভোটের আগে দলবদল, বিজেপিতে TMC বিধায়ক
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • Big Breaking: ভোটের ঠিক একদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। কলকাতায় শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি।

    খগেন্দ্রনাথ মাহাতো গোপীবল্লভপুর ২ ব্লকের BMOH ছিলেন এক সময়ে। ২০২১ সালে চাকরি ছেড়ে TMC-তে যোগ দেন তিনি। তাঁকে গত বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল, ভোটে দিতে বিধায়ক হন তিনি।

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টিকিট পাননি তিনি। গোপীবল্লভপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে নতুন মুখ অজিত মাহাতোকে। তার পর থেকেই দলের প্রার্থীর হয়ে কোনও প্রচারে দেখা যায়নি খগেন্দ্রনাথ মাহাতোকে। এমনকী তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনসভা করেছিলেন, সেখানেও দেখা যায়নি খগেন্দ্রনাথকে। বুধবার, কলকাতায় বিজেপিতে যোগ দেন তিনি।

    গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে ফ্যাক্টর হয় কুড়মি ভোট। বিশেষজ্ঞদের মতে, এই কেন্দ্রে ৩৮-৪০ শতাংশ কুড়মি ভোট রয়েছে। এ বার সেই কথা মাথায় রেখে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রাজেশ মাহাতোকে। তিনি কুড়মি সংগঠনের নেতা। প্রার্থী হওয়ার কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুরের এক জনসভায় বিজেপিতে যোগ দিয়েছিল রাজেশ। ওই কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক এ বার যোগ দিলেন বিজেপিতে।

    খগেন্দ্রনাথ মাহাতো বলেন, ‘আমি একজন চিকিৎসক। চাকরি ছেড়ে তৃণমূলের বিধায়ক হয়েছিলাম। এই তৃণমূল দল মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তাই কোনও ভদ্রলোক এই দলে থাকতে পারেনা। দেশ তথা ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে আমি বিজেপিতে যোগদান করলাম।’

    নির্বাচনের মুখে খগেন্দ্রনাথের বিজেপিতে যোগদানে তৃণমূলের কোনও ক্ষতি হবে না বলেই দাবি করছে তৃণমূলের বর্ষীয়ান নেতৃত্ব। জেলা তৃণমূলের সহ-সভাপতি প্রসূন ষড়ঙ্গী বলেন, ‘কে কোথায় যোগদান করল তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর উন্নয়নের স্বার্থেই মানুষ নির্বাচনে তৃণমূলকে জয়যুক্ত করবে। বিজেপি যতই চক্রান্ত করুক জঙ্গলমহলের মানুষ তৃণমূলের পক্ষে ভোট দিতে চলেছে।’

  • Link to this news (এই সময়)