• ‘কাজ কেমন চলছে?’ কপ্টার থেকে নেমে ক্ষণিকের আড্ডা, আপ্লুত কর্মীরা
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • ঝাড়গ্রামে প্রচারে এসে গাড়ি থেকে নেমে একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী সভার পাশাপাশি জনসংযোগে বাড়িতে গুরুত্ব দিয়েছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। বুধবার হুগলির প্রচারে এসে হেলিপ্যাডের কাছেই দলীয় কর্মীদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    এ দিন হুগলির সপ্তগ্রামে নির্বাচনী প্রচারে আসেন শাহ। এ দিন ৪.৪০ মিনিটে সপ্তগ্রাম বিধানসভার পুইনান এলাকায় হেলিকপ্টারে করে এসে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কপ্টার থেকে নেমে গাড়িতে উঠে সভা মঞ্চের দিকে যাওয়ার আগে উপস্থিত কর্মী-সমর্থকদের দিকে হঠাৎ এগিয়ে যান অমিত শাহ। তাঁদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন। উপস্থিত সকলে কেমন আছেন, তা জিজ্ঞাসা করেন তিনি। পার্টির কর্মীদের জিজ্ঞাসা করেন, ‘কাজ কেমন চলছে?’

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে আপ্লুত বিজেপি কর্মীরা। বিজেপি কিষাণ মোর্চা জেলা সহ সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘খুব ভালো লাগছে আমাদের। উনি আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। বিজেপি ক্ষমতায় এলে ৩০০০টাকা অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, সে কথা জানিয়েছেন।

    বিজেপি কর্মী লক্ষ্মী দে সরকার বলেন, ‘কেমন আছেন জিজ্ঞাসা করেন। পাশাপাশি বুথে বুথে প্রচার চলছে কি না তাও জিজ্ঞাসা করেন। অন্নপূর্ণা ফর্ম ফিলাপ করছি কি না তাও উনি জিজ্ঞাসা করেন। আমি ১২ বছর ধরে বিজেপি করছি, আজ ওঁর সঙ্গে কথা বলতে পেরে আমার জীবন স্বার্থক।’

  • Link to this news (এই সময়)