• আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে: শ্রীজাত
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এ বার নিজের ফেসবুক প্রোফাইলে লিখলেন কবি শ্রীজাত ব্যানার্জি। বুধবার সকালে কবির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারির নির্দেশ আসার পরই চাঞ্চল্যের সৃষ্টি হয় তাঁর ঘনিষ্ঠ মহলে। নিজেই সামাজিক মাধ্যমে এ প্রসঙ্গে শ্রীজাত লেখেন যে খবর একশো ভাগ সত্যি। 

    ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, "আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়ো নয়, একশো ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।"

    প্রসঙ্গত, বিশিষ্ট কবি শ্রীজাত ব্যানার্জির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। সাফ জানালেন সুব্রত গুপ্ত। ভোটের আগেই তাঁকে গ্রেপ্তার করার নির্দেশ দিল আদালত। পুরনো একটি মামলায় এই গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে শ্রীজাতকে গ্রেপ্তারের এই নির্দেশে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তাঁর ঘনিষ্ঠ মহলে৷ 

    সুব্রত গুপ্ত আজকাল ডট ইন-কে জানিয়েছেন, "এই খবরটির সঙ্গে নির্বাচন কমিশনের কোনও যোগ নেই৷ খবরটি সম্পূর্ণ ভুয়ো৷ কমিশন এভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে না। কোনও আদালতে যদি মামলা করা থাকে তবে তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এ বিষয়ে কমিশনের কোনও ভূমিকা নেই।" 

    পাশাপাশি তিনি এ কথাও জানিয়েছেন যে, কবি যদি চান তাহলে তিনি সরাসরি সুব্রত গুপ্তর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এ বিষয়ে আশ্বস্ত হতে পারেন।
  • Link to this news (আজকাল)