রাজ্যে ভোটের সময়ে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে? জেনে নিন
আজ তক | ২৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনগুলিতে কি ব্যাঙ্ক খোলা থাকবে না বন্ধ? এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। তবে এর জবাব নির্ভর করছে আপনি কোন জেলার বাসিন্দা তার উপর। ২৩ এবং ২৯ তারিখ যে যে রাজ্যগুলিতে ভোট, সেই সংশ্লিষ্ট এলাকাগুলিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। নির্বাচনের স্পেশাল ছুটির নির্দেশিকা অনুযায়ীই ব্যাঙ্ক বন্ধ থাকবে। অবাধ এবং সুষ্ঠু ভোটের জন্য এবং ব্যাঙ্ককর্মীদের কাজের চাপ কমাতেই এই সিদ্ধান্ত।
তবে সম্পূর্ণ ভাবে ব্যাঙ্কিং পরিষেবার উপর প্রভাব পড়বে না। ব্যাঙ্কিং পরিষেবার জন্য আপনার অবশ্যই জেনে রাখা উচিত, কোথায় কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ তারিখ ১৭ জেলা এবং ২৯ তারিখ বাকি ৭ জেলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুধু ব্যাঙ্কই নয়, সংশ্লিষ্ট জেলাগুলিতে ভোটের দিন স্কুল, কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। বন্ধ থাকবে প্রাইভেট অফিসও।
কোথায় ব্যাঙ্ক খোলা থাকবে?
২৩ এবং ২৯ এপ্রিল যেখানে ভোট নেই, সেখানে ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিক থাকবে। ফলে বৃহস্পতিবার, প্রথম দফায় যদি আপনার ভোট না থাকে, তাহলে আপনার এলাকায় ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চই খোলা পাবেন।
তবে ভোটের দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও যে যে পরিষেবাগুলি পাওয়া যাবে,
> ATM
> UPI লেনদেন
> মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ
> ইন্টারনেট ব্যাঙ্কিং
> NEFT এবং RTGS লেনদেন
অর্থাৎ ব্যাঙ্কের ব্রাঞ্চে না গিয়েও লেনদেন করা যাবে।
ভোটারদের কী করণীয়?
২৩ এবং ২৯ এপ্রিল আপনার এলাকায় ভোট থাকলে নগদ আগাম তুলে রাখতে পারেন। চেক ডিপোজিট করা কিংবা ব্রাঞ্চে কাজ থাকলে আগেভাগে সেরে ফেলুন। শেষ মুহূর্তে ব্যাঙ্কিং পরিষেবার জন্য অপেক্ষা করে থাকবেন না।
কী কী খোলা থাকবে?
জরুরি পরিষেবা চালু থাকবে ভোটের দিনও। হাসপাতাল, এমারজেন্সি সার্ভিস, সরকারি যানবাহন চালু থাকবে ভোটের দিন।