দিনের পর দিন যৌন হেনস্তা, দেবদেবীকে অপমান! টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস) বিতর্কে মুখ খুললেন আরও এক মহিলা কর্মী। শোনালেন নারকীয় অভিজ্ঞতার কথা।
২০২৪ সালের জুলাই মাসে টিসিএসের নাসিক শাখায় যোগদান করেন ওই তরুণী। কিন্তু যোগদানের কয়েকদিনের মধ্যেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তিনি। তাঁর অভিযোগ, নানা অছিলায় কয়েকজন মুসলিম সহকর্মী তাঁকে স্পর্শ করতেন। শুধু তা-ই নয়, তাঁর গোপনাঙ্গে হাত দেওয়া থেকে শুরু করে যৌন হেনস্তা অফিসের মধ্যে সবই চলত। কর্মক্ষেত্র ওই তরুণীর কাছে এক কথায় অসহনীয় হয়ে উঠেছিল। এখানেই শেষ নয়, ওই সহকর্মীরা মাঝেমাঝেই হিন্দু দেবদেবীর অপমান করতেন বলেও অভিযোগ তরুণীর।
নাসিকের টিসিএস অফিসে কর্পোরেট জেহাদ চলছে – এই অভিযোগে উত্তাল গোটা দেশ। সেখানে মহিলা কর্মীদের জোর করে ধর্মান্তরণের চেষ্টা চলছে, হিন্দু কর্মীদের আমিষ খাবার খেতে বাধ্য করা হচ্ছে, একটি নির্দিষ্ট ধর্মীয় রীতিনীতি পালনের জন্য চাপ দেওয়া হচ্ছে-এমন নানা অভিযোগ ওঠে। প্রায় চার বছর ধরে এমনটা হচ্ছে বলেও অভিযোগ। যদিও টিসিএসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ধর্মান্তর বা যৌন হেনস্তার যেসব অভিযোগ উঠেছে, সেই নিয়ে সংস্থার অন্দরে কোনও অভিযোগ আনা হয়নি। উল্লেখ্য, টিসিএস নাসিকের অন্তত ৯ জন মহিলা কর্মী থানায় গিয়ে অভিযোগ করেছেন। ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।