• এবার আর স্বামীজি-নেতাজিতে গোলালেন না যোগী, উলুবেরিয়ায় ফের বললেন, ‘রক্ত দাও…’
    প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৬
  • ভুল শুধরোলেও ক্ষমা চাইলেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সোমবার জয়পুরের সভা থেকে তিনি বলেছিলেন, “স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব।” যোগীর এই মন্তব্যকে হাতিয়ার করে তীব্র আক্রমণ করে তৃণমূল কংগ্রেস। বাংলার সংস্কৃতি সম্পর্কে না জেনে মন্তব্য করায় সমালোচনায় সরব হন অনেকে। সমালোচনা শুরু হতেই চাপের মুখে বুধবার ভুল সংশোধন করলেন আদিত্যনাথ। উলুবেড়িয়া থেকে তিনি বলেন, “সুভাষচন্দ্র বসু যুবকদের আহ্বান জানিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।”

    যোগী আরও বলেন, “ভারতীয়রা নেতাজির ডাকে সাড়া দিয়েছিল। ভারতীয়রা তাঁকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করেন। অন্যদিকে, স্বামী বিবেকানন্দ গর্বের সঙ্গে বলেছিলেন ‘হ্যাম হিন্দু হ্যায়’। কংগ্রেস যখন কাশ্মীরের সঙ্গে ষড়যন্ত্র করছিল তখন তার বিরোধ করেছিল বাংলা। শ্যামাপ্রসাদজির যে স্বপ্ন ছিল তা পূর্ণ করেছেন নরেন্দ্র মোদি।”

    যোগীর অভিযোগ, তাঁর সভায় ছাউনি করতে তৃণমূল বাধা দিয়েছে। চার তারিখের পর তৃণমূলের এই সব লোকের উলটো গোনা শুরু হয়ে যাবে। বাংলা আজ গৌরব হারিয়েছে। বিজেপি এলে বাংলায় ফের পুরনৌ গৌরব স্থাপন করা হবে। বিজেপি ক্ষমতায় এলে এখানকার আদি মানুষদের উপড়ে ফেলা হবে বলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তাঁর হুঁশিয়ারি, কেউ উর্দু পড়তে চাইলে তাঁরা অন্যত্র চলে যাক, সেখানে গিয়ে উর্দু শিখুক। তিনি আরও বলেন, “মমতা দিদি বলেন খেলা হবে। এবার এখানে খেলা শেষ হবে। আমি বলছি উন্নয়ন শুরু হবে। আগে যে লুট হয় তা বন্ধ হবে। বাংলার বিকাশ হবে। প্রসঙ্গত, সভাস্থলে ছাউনি করতে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে উদয়নারায়ণপুরের বিদায়ী বিধায়ক সমীর পাঁজা বলেন, ওটা পুরোপুরি মিথ্যে কথা। পুলিশও জানিয়েছে, এমন কোনও অভিযোগ আসেনি। অভিযোগ উঠলে এলে দেখা হত।

    উল্লেখ্য, যোগীর স্বামী বিবেকানন্দ মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। এরপরই নিজের মন্তব্য সংশোধনের সিদ্ধান্ত নেন তিনি। যোগীকে কটাক্ষ করে মহুয়া সোশাল মিডিয়ায় লিখেছিলেন, ‘বুলডোজার বুদ্ধি বলে কথা, একটু সত্যিটা জানুন! ওই কথাটা স্বামীজি নন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন। আপনি বরং উত্তরপ্রদেশে ফিরে ফান্টা খান, বাংলাকে ছেড়ে দিন।’
  • Link to this news (প্রতিদিন)