বৃহস্পতিবার নির্বাচন নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের ১৬ কেন্দ্রে, বাড়তি নজর স্পর্শকাতর এবং ক্রিটিক্যাল বুথে
বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কাল, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে ১৬ আসনে নির্বাচন। মোট ভোটার সংখ্যা ৪১লক্ষ ৬০হাজার ১৫৪জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২১লক্ষ ৪৫হাজার ২১৮জন। মহিলা ভোটার ২০লক্ষ ১৪ হাজার ৮৯৫জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা আরও ৪১জন।
মোট ৫০৪০বুথে ভোটগ্রহণ হবে। তারমধ্যে ১২৫৩ বুথে শুধুমাত্র মহিলা ভোট কর্মীরাই থাকবেন। ১৬টি বুথকে মডেল হিসেবে গড়া হয়েছে। একশো শতাংশ অর্থৎ ৫০৪০ বুথেই ওয়েব কাস্টিং থাকবে। জেলা প্রশাসন মোট ৩৯৬ বুথকে স্পর্শকাতর এবং ৪৪৩ বুথকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করেছে। মোট ৪৩০টি সেক্টর রয়েছে। গোটা জেলায় ২৫৩টি ক্যুইক রেসপন্স টিম কাজ করবে।
মোট ৩৬৫২টি পোলিং প্রেমিসেসে ৫০৪০টি বুথ থাকবে। এক বুথ বিশিষ্ট পোলিং প্রেমিসেস ২৪৪৩টি। দুই বুথ বিশিষ্ট পোলিং প্রেমিসেস ১০৬২টি। তিন বুথ বিশিষ্ট পোলিং প্রেমিসেস ১১৮টি। চার বুথ বিশিষ্ট পোলিং প্রেমিসেস ২৬টি। এছাড়া, তিনটি জায়গায় পাঁচটি করে বুথ থাকবে।
মোট ২৭৩ কোম্পানি আধা সেনা পূর্ব মেদিনীপুরে বুথ সুরক্ষায় থাকবে। এছাড়া, আরও দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঝামেলা মোকাবিলার জন্য বিভিন্ন জায়গায় থাকবে।