• তালিকায় নেই অনুব্রত, ভোটের সময়ে কমিশনের নজরে বীরভূমের কোন নেতারা?
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • বীরভূমে লোকসভা বা বিধানসভা নির্বাচন হলেই নির্বাচন কমিশনের ‘ফোকাস’ থাকে অনুব্রত মণ্ডলের উপর। কিন্তু এ বার ছবিটা আলাদা। তৃণমূলের এই প্রবল প্রভাবশালী নেতাকে নজরবন্দি করার কোনও পরিকল্পনা নেই কমিশনের। অনুব্রত না থাকলেও ৪৩ জন তৃণমূল নেতার গতিবিধির উপর কড়া নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেই তালিকায় রয়েছেন তৃণমূলের জেলা কোর কমিটির দুই সদস্য এবং সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীও।

    কমিশনের নির্দেশ অনুযায়ী, তালিকায় থাকা নেতারা কোনও অশান্তি তৈরি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য বীরভূম জেলায় কমিশন ১৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। মোট ৩,২৫৬টি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে, যার মধ্যে ১৪০০টি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে। ১৩ হাজার ভোটকর্মী ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত ১৮০টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ১৯০০ ভোটকর্মীকে রিজ়ার্ভে রাখার ব্যবস্থা করা হয়েছে।

  • Link to this news (এই সময়)