• রাত পোহালেই ভোট, প্রথম দফায় টক্কর কোথায়? মোতায়েন কত কেন্দ্রীয় বাহিনী?
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • রাত পোহালেই রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ভোটমুখী বিধানসভা কেন্দ্রগুলি। ২৩ এপ্রিল, রাজ্যের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। গোটা উত্তরবঙ্গ, জঙ্গলমহলের একাধিক জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদেও ভোট হবে।

    এ দিন একাধিক হাইপ্রোফাইল প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। ভোটগ্রহণ হবে নন্দীগ্রামে, সেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে লড়াই তৃণমূলের গৌতম দেব, বিজেপির শঙ্কর ঘোষের মধ্যে। লড়াইয়ে রয়েছে বামেরাও। গোটা চা বলয় এলাকায় ভোটগ্রহণ রয়েছে। বহরমপুর আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অধীর চৌধুরী, ফলে সেই আসনেও থাকবে নজর। এই দফায় হুমায়ুন কবীরের ভাগ্য নির্ধারণ করবেন ভোটারেরা।

    ভোট ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকাগুলি। এ বার প্রথম দফায় রাজ্যে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। ৪০ হাজারেরও বেশি রাজ্য পুলিশ কর্মীও মোতায়েন থাকছেন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে মুর্শিদাবাদ জেলায়। বীরভূমে থাকছে ১৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুথ থেকে ১০০ মিটার দূরত্ব পর্যন্ত এলাকা শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করবে বলে সূত্রের খবর। বুথে বুথে সিসিটিভি ক্যামেরা থাকছে, কন্ট্রোল রুম থেকে নজরদারি চলবে। ফ্লাইং স্কোয়াড থাকছে, কোথাও কোনও সমস্যা হলে অ্যাপ ও টোল ফ্রি নম্বরের মাধ্যমে কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে।

  • Link to this news (এই সময়)