• তৃণমূল নেতারা কি নজরবন্দি? শাসকদলের অভিযোগ
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • এই সময়, আলিপুরদুয়ার: নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেছে বেছে দলীয় নেতাদের নজরবন্দি করার অভিযোগ আনল আলিপুরদুয়ার জেলা তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, ভোটের একদিন আগে কুমারগ্রামের বিপ্লব নার্জিনারি, আলিপুরদুয়ার এক ব্লকের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে মাদারিহাটের রাঙালিবাজনা এলাকার একাধিক নেতা ও ফালাকাটাতেও একাধিক নেতাকে নজরবন্দি করা হয়েছে।

    তবে এর মধ্যে নজরবন্দি থাকার বিষয়টি অস্বীকার করেছেন মনোরঞ্জন। বুধবার তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, 'ষড়যন্ত্র করে নির্বাচন কমিশন আমাদের একাধিক নেতাকে নজরবন্দি করে রেখেছে। তাঁদের মধ্যে মনোরঞ্জন দে ও বিপ্লব নার্জিনারির মতো নেতারাও বছেন। তবে নির্বাচন কমিশন যাই করুক না কেনও, আমরা আমাদের কাজটা সেরে রেখেছি।

    ফলে ওই ধরনের দমন-পীড়নে বিজেপির কোনও লাভ হবে না।' যদিও নজরবন্দি করার বিষয়ে দল সরব হলেও ওই অভিযোগ মানতে চাননি মনোরঞ্জন দে। তিনি বলেন, 'আমার উপর কোনও নজরদারি নেই। আমি এমনিই বাড়িতে রয়েছি।' যদিও তৃণমূলের নজরদারির অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা।

  • Link to this news (এই সময়)