• ক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ টাকা না দিলে ভোট করাতে পারব না। সাফ জানালেন ভোটকর্মীরা।

    রাত পোহালেই বিধানসভা ভোট। তার আগে ভোটকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বোলপুর ও নানুর বিধানসভা এলাকায়। ওই অঞ্চলে ভোট করাতে উপস্থিত হয়েছেন ১৭০০–র বেশি ভোটকর্মী। তার মধ্যে পোলিং অফিসার থেকে শুরু করে অনেকেই রয়েছেন। কিন্তু সকলেরই অভিযোগ, তাদের কাছে এখনও নাকি টাকা এসে পৌঁছয়নি। আর টাকা না পেলে তারা ভোট করাতে পারবেন না বলে গোঁ ধরে বসে রয়েছেন।

    ঘটনার সূত্রপাত বুধবার সকাল ১১টা নাগাদ। অন্তত ১৭০০–র বেশি ভোটকর্মী একযোগে অভিযোগ করতে শুরু করেন, তাঁরা ভোট করানোর জন্য নিজেদের প্রাপ্য টাকা এখনও পাননি। অনেকের দাবি, তাঁদের নাকি বলা হয়েছে, ভোট করিয়ে আসুন। তারপর টাকা দেওয়া হবে। আবার অনেকে বলছেন, টাকা পৌঁছে যাবে। কিন্তু আসেনি। 

    এই পরিস্থিতিতে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বোলপুর ও নানুর বিধানসভায় ভোট করাতে আসা ভোটকর্মীরা। টাকা না পেলে ভোট করাবেন না–এই দাবিতে তারা অনড়।

    এদিকে, বিবেচনাধীন তালিকা থেকে বিচারকরা যে সমস্ত নাম বাদ দিয়েছিলেন, তার মধ্যে প্রথম দফার ১৩৯ জন ভোটারের নাম তালিকায় তুলল ট্রাইবুনাল। তবে আগের তালিকা থেকে মুছেও দেওয়া হল আট জনের নাম। বুধবার সন্ধেয় নির্বাচন কমিশন ট্রাইবুনালে নিষ্পত্তির তথ্য প্রকাশ করেছে। প্রথম দফার মোট ৬৫৭টি আবেদনের নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল। বাকিদের নামের কি হল? কমিশন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।

    কমিশন জানিয়েছে, বুথ অনুযায়ী ভোটারদের তথ্য বিএলও, নির্বাচনী আধিকারিক এবং সমস্ত রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। ভোটারদের কাছেও তথ্য পৌঁছে দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)