• প্রথম দফার ভোটের দিন রাজ্যে কী খোলা, কী বন্ধ? জেনে নিন বিস্তারিত
    আজ তক | ২৩ এপ্রিল ২০২৬
  • বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। এদিন রাজ্যে কী খোলা থাকবে আরল কী কী বন্ধ থাকবে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন দানা বেঁধেছে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছে ২৩ এপ্রিল রাজ্যে আংশিক ছুটি, কিছু পরিষেবা সীমিত এবং জরুরি পরিষেবায় ছাড় রাখা হয়েছে। 

    কী খোলা আর কী বন্ধ? 

    সরকারি ছুটি ঘোষণা

    ২৩ এপ্রিল যে সব এলাকায় ভোটগ্রহণ সেই জায়গাগুলিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ব্যাঙ্ক, অনেক অফিস ও নির্দিষ্ট প্রতিষ্ঠান বন্ধ থাকবে, যাতে ভোটাররা সহজে ভোট দিতে পারেন।

    ব্যাঙ্ক ও আর্থিক পরিষেবা

    ভোটগ্রহণ এলাকাগুলিতে বেশিরভাগ ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে বা সীমিত কর্মী নিয়ে কাজ করতে পারে। তবে অনলাইন ব্যাঙ্কিং, এটিএম এবং ডিজিটাল পেমেন্ট পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে।

    স্কুল ও কলেজ বন্ধ

    ভোটের দিনে সংশ্লিষ্ট এলাকার স্কুল ও কলেজ বন্ধ থাকবে। কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, যাতে পড়াশোনার ক্ষতি না হয়।

    মদের দোকান ও ড্রাই ডে

    মদের দোকান, বার এবং যেসব রেস্তোরাঁয় মদ পরিবেশন করা হয়, সেগুলি বন্ধ থাকবে। প্রথম দফার জন্য ২১ এপ্রিল সন্ধ্যা থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত মদ বিক্রি নিষিদ্ধ। কিছু এলাকায় এই নিষেধাজ্ঞা ৯৬ ঘণ্টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

    অফিস ও বেসরকারি কর্মক্ষেত্র

    সরকারি অফিসগুলিতে নিয়মিত কাজ বন্ধ থাকবে। বেসরকারি সংস্থা, দোকান ও কারখানাগুলিকে কর্মীদের বেতনসহ ছুটি দিতে বলা হয়েছে, যাতে সবাই ভোট দিতে পারেন। যাঁদের ভোটকেন্দ্র অন্য এলাকায়, তাঁরাও এই ছুটির সুবিধা পাবেন।

    কী কী খোলা থাকবে
  • Link to this news (আজ তক)