• উচ্চ মাধ্যমিকের ফল ১৪ মে
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৪ মে। সেমেস্টার পদ্ধতি চালু হওয়ার পর এই প্রথম ফল প্রকাশ হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবেন। ওয়েবসাইটে ফল দেখা যাবে সকাল ১১টা থেকে। প্রসঙ্গত, লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। তবে এখনও সাপ্লিমেন্টারি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্রজেক্ট প্রভৃতির নম্বর সংগ্রহ করছে সংসদ। একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও বহু স্কুল থেকে এই নম্বর এসে পৌঁছয়নি।
  • Link to this news (বর্তমান)