• মোবাইলে cVigil অ্যাপ আছে? ভোটে বেনিয়ম দেখলেই মুহূর্তে নালিশ কমিশনে
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • ভোট নিয়ে কোথাও কোনও সমস্যা হলে সহজেই পৌঁছনো যাবে নির্বাচন কমিশনের কাছে। শুধুমাত্র একটি অ্যাপেই করা যাবে নালিশ। সিভিজিল (cVIGIL) নামে একটি অ্যাপ এনেছে নির্বাচন কমিশন।

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে এবং সুষ্ঠুভাবে করানোর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। নামানো হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। কন্ট্রোল রুম থেকে রাখা হচ্ছে নজর, চালু করা হয়েছে টোল ফ্রি নম্বরও। এর সঙ্গেই আনা হয়েছে অ্যাপও।

    ২০১৯ সালের লোকসভা ভোটের সময় থেকে এই অ্যাপ এনেছিল নির্বাচন কমিশন। এখন গুগলের প্লে স্টোর বা আইওএস থেকে এই অ্যাপ ডাউনলোড করা যায়। নিজের ফোন নম্বর এবং যা যা তথ্য চাওয়া হচ্ছে, সবটা দিয়ে রেজিস্টার করা যাবে। অ্যাপের মাধ্যমে ছবি তোলা ও ভিডিয়ো তোলার অপশনও রয়েছে।

  • Link to this news (এই সময়)