• Live News: ‘বিপুল সংখ্যায় ভোট দিন’, তামিলনাড়ুর মহিলা ও যুবসমাজের কাছে আহ্বান মোদীর
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • তামিলনাড়ুর বিধানসভা ভোট নিয়ে X-এ পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মহিলা ও যুবসমাজকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা ভোট দিন। তামিলনাড়ুকে রেকর্ড ভোটদানের পথে এগিয়ে দিন।’ একই সঙ্গে ভোটদানকে ‘গণতন্ত্রের মহান দায়িত্ব’ বলেও উল্লেখ করেন তিনি।

    সবে ভোটগ্রহণ শুরু হয়েছে তামিলনাড়ুতে। বুথে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তার মধ্যেই বৃহস্পতিবার বিজেপিকে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, ‘বিজেপির কাজের ধরন তামিলনাড়ুর সংস্কৃতির বিরোধী। আমরা চাই না, বিজেপি এখানে জমি তৈরি করুক।’ তামিলনাড়ুর মানুষ ধর্মনিরপেক্ষ জোটকেই ভোট দেবে বলেও দাবি করেন তিনি।

    সকাল ৭টা থেকে তামিলনাড়ুর ২৩৪ আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার এক দফার ভোটে মূলত দ্বিমুখী লড়াই, ডিএমকে বনাম এডিএমকে। জয়ললিতার দল এডিএমকে-র সঙ্গে এ বার জোট বেঁধে লড়ছে বিজেপি। তবে এ বারের ভোটে নজর রয়েছে অভিনেতা তথা রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে)-এর দিকে। ৪,০২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৫.৭৩ কোটির বেশি ভোটার।

  • Link to this news (এই সময়)