• বহরমপুরে গত ৩ তিন ধরে দেদার মদের কালোবাজারি
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বহরমপুর: নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি কার্যত ফসকা গেরোতে পরিণত হল। এতদিন ভোটগ্রহণের ৪৮ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধের নির্দেশিকা জারি হতো। এবারই প্রথম ভোটগ্রহণের ৯৬ঘণ্টা আগেই সমস্ত মদের দোকান, বার, অন শপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কমিশন। কিন্তু, এতে তিনদিন ধরে বহরমপুরে মদের দেদার কালোবাজারি চলছে। আড়াই থেকে তিনগুণ হারে মদ কিনতে হচ্ছে সুরাপ্রেমীদের। তবে সতর্কতা হিসাবে পরিচিত মুখ ছাড়া কাউকে মদ বিক্রি করছে না কালোবাজারিরা। মদের হোম ডেলিভারির চাহিদাও বেড়েছে। তবে তার জন্য অবশ্যই ট্যাঁকে জোর থাকা দরকার।

    প্রথম দফায় ২৩এপ্রিল মুর্শিদাবাদে বিধানসভা নির্বাচন হবে। কমিশন এবার বেশ কয়েকটি নতুন নিয়ম আনার পাশাপাশি ১৯এপ্রিল থেকে জেলার সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আবগারি দপ্তর জানিয়েছে, ২৩এপ্রিল সন্ধ্যা ৬টার পর লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতারা দোকান খুলতে পারবেন। তবে দ্বিতীয় দফার নির্বাচনের ৯৬ঘণ্টা আগে ফের দোকান বন্ধ রাখতে হবে। রিপোল হলে সেদিন ও গণনার দিন সমস্ত মদের দোকান বন্ধ থাকবে।

    আচমকা ৯৬ঘণ্টা আগে মদের দোকান বন্ধের নির্দেশিকায় চরম ফাঁপরে পড়েছে সুরাপ্রেমীরা। মদ কিনতে এসে না পেয়ে নিরাশ এক যুবক বলেন, নির্বাচন কমিশন এবার কী করতে চাইছে-এখনও বুঝতে পারছি না।
  • Link to this news (বর্তমান)