• কেশপুরে ভোট দিয়ে বেরোনোর পরে মৃত্যু মহিলা ভোটারের, পটাশপুরেও মৃত ১
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • ভোট দিতে গিয়ে মৃত্যু ভোটারের। কেশপুর বিধানসভার দিঘা বুথে ভোট দিয়ে বেরনোর পরে মারা গেলেন এক মহিলা ভোটার। মৃতের নাম ইসরাতন বিবি, তিনি কেশপুরের সীমাগেরিয়ার বাসিন্দা, বয়স পঞ্চাশের কাছাকাছি।

    বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে গিয়েছিলেন। সেখান থেকে ভোট দিয়ে বেরোনের পরেই এমন ঘটনা। ইসরাতন বিবির বাড়িতে রয়েছেন তাঁর স্বামী শেখ নবাবজান আলি, দুই ছেলে এবং দুই মেয়ে। তাঁর স্বামী শেখ নবাবজান আলির নাম SIR-এ কাটা গিয়েছে। এই কারণে দুশ্চিন্তায় ছিলেন তিনি, দাবি পরিবারের। মৃত্যুর খবর জানার পরেই, ওই এলাকার তৃণমূল প্রার্থী শিউলি সাহা মৃতের বাড়িতে যান এবং পরিবারকে সমবেদনা জানান।

    শিউলি সাহা বলেন, ‘এটা গণতন্ত্রের লজ্জা। ভোটের দিন এমন দেখতে হবে ভাবিনি। পরিবারের কারও নাম নেই, খুব টেনশনে ছিলেন। তিনি আজ ভোট দিয়ে মারা গেলেন। লজ্জা হোক জ্ঞানেশ কুমারের।’ শিউলি অভিযোগ, ইসরাতন ছাড়া পরিবারের বাকি সবার নাম কাটা গিয়েছিল, তা নিয়ে চিন্তায় ছিলেন ওই মহিলা। যদিও পরিবারের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র ইসরাতনের স্বামী নবাবজানের নামই তালিকা থেকে কাটা গিয়েছিল।

    পটাশপুরের বামনবাড় জুনিয়ার হাইস্কুলের ২৩৪ নম্বর বুথেও ভোটারের মৃত্যুর খবর এসেছে। সূত্রের খবর, গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে নৃপেন্দ্রনাথ দাস (৫৮) নামের এক ব্যক্তির। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী পীযূষকান্তি পন্ডা এবং বিজেপি প্রার্থী তপন মাইতি। বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী তপন মাইতি। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল প্রার্থী।

  • Link to this news (এই সময়)